ব্যথার দোয়া

মানব দেহের যদি কোনো স্থানে ব্যথা অনুভব হয়, তাহলে ইসলামে সে ব্যথা নিরাময়ের বেশ কিছু ফজিলত সম্পূর্ণ দোয়া রয়েছে। যদি কোনো মুসলিম তথা মানব ইমানের সহিত সেই দোয়াগুলো পড়ে এবং আমল করে, ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি সে সেই ব্যথার দোয়া দ্ধারা উপকৃত হয়ে তাঁর ব্যথা দূর করতে সক্ষম হবে। ব্যথার দোয়া হলো- শরীরের যে স্থানে ব্যথা অনুভব হয় সেখানে হাত রেখে প্রথমে তিনবার بِسْمِ اللَّهِ (বিসমিল্লাহ) পড়তে হবে। পরে ৭ বার পড়তে হবে, ” أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ “ এর উচ্চারণ হলো – ”আ‘ঊযু বিল্লা-হি ওয়া ক্বুদরাতিহী মিন শাররি মা আজিদু ওয়া উহা-যিরু”, যার অর্থ হলো – ”এই যে ব্যথা আমি অনুভব করছি এবং যার আমি আশঙ্কা করছি, তা থেকে আমি আল্লাহ্‌র এবং তাঁর কুদরতের আশ্রয় প্রার্থনা করছি।” উপরোক্ত ইসলামিক দোয়াটি হলো ব্যথা নিরাময়ের দোয়া। যদি কোনো ব্যক্তি ব্যথার পাওয়ার পর উপরোক্ত ইসলামিক দোয়াটি ইমানের সহিত পড়ে, তাহলে ইনশাল্লাহ তাঁর দৈহিক ব্যথা দূর হবে।