নামাজ পড়ার গুরুত্ব

আরবিতে সালাত শব্দটিকে বাংলায় বলা হয় নামাজ । সালাত বা নামাজ শব্দটির আভিধানিক অর্থ হল দোয়া,রহমত বা ক্ষমা প্রার্থনা করা । একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট নিয়মে এবং একটি নির্দিষ্ট পদ্ধতিতে আল্লাহ্‌র নিকট ইবাদত করার নামই সালাত বা নামাজ । ইসলামের মোট পাঁচ টি ভিত্তির একটি হল নামাজ । নামাজ একটি আবশ্যিক বা ফরজ ইবাদত । নামাজ মোট পাঁচ ওয়াক্ত যা দিনের ও রাতের নির্দিষ্ট সময়ে নিয়ম অনুযায়ী আদায় করতে হয় । নামাজ মন্দ কাজ থেকে বিরত রাখতে সাহাজ্জ করে । একজন মুমিন যে পাঁচ ওয়াক্ত নামাজ পরে ইমানের সহিত সে কখনো খারাপ কাজ করতে পারে না । আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে , ‘নিশ্চয় নামাজ অশ্লীল ও মন্দকাজ থেকে বিরত রাখে।’ (সূরা আনকাবুত, আয়াত-৪৫) ‘যারা কিতাবকে দৃঢ়ভাবে ধারণ করে এবং নামাজ প্রতিষ্ঠা করে আমি এরূপ সৎকর্মশীলদের কর্মফল নষ্ট করি না’ (সূরা আরাফ, আয়াত-১৭০)। ‘ মুমিনরা নামাজ আদায় করে, জাকাত আদায় করে এবং আল্লাহ ও তার রাসূলের আদেশ মেনে চলে, এসব লোকের প্রতি আল্লাহ অবশ্যই করুণা বর্ষণ করবেন’ (সূরা তাওবা, আয়াত-৭১)। এই নামাজের মাধ্যমে আল্লাহ ও তাঁর বান্দা দের মাঝে সরাসরি যোগাযোগ হয় । এই নামাজ এমন একটি ইবাদত যার মাধ্যমে কুফর ও ঈমানের মধ্যে পার্থক্য করা যায় । নামাজ একটি কল্যাণকর ইবাদত । এক কথায় নামাজের গুরুত্ব বলে শেষ করা যাবে না । ইসলাম ধর্মে বিশ্বাসী সবাইকে সঠিকভাবে নামাজ আদায়ে তৌফিক দান করুক ।