- “পার্থিব বস্তুর আধিক্যকে ধন বলা যায় না। মানসিক সন্তোষই প্রধান ধন।”
—- আল হাদিস - “ইয়া রাব্বী, জান্নাতে যেতে পারি এমন কোন আমল আমার নেই। আবার জাহান্নামে এক মুহূর্ত কাটাতে পারবো এমন শক্তিও আমার নেই।”
— মোহাম্মদ জাভেদ কায়সার রাহিমাহুল্লাহ - “রোজা মানুষকে আখেরাত মুখী করে।”
—- আল হাদিস - “তাঁর (আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার) পক্ষ থেকে আসা প্রতিটি শাস্তিই সম্পূর্ণরূপে ন্যায়বিচার এবং তাঁর পক্ষ থেকে আসা প্রতিটি কল্যাণ পরিপূর্ণভাবে তার দয়া (রাহমাত)।”
—– [ইমাম ইবনে তাইমিয়া (মাজমু’ ফাতাওয়া, ১০/৮৫)] - “আপনি যদি আপনার মূল্য সঠিকভাবে বুঝতেন, তাহলে কখনো ইচ্ছাকৃতভাবে পাপ কর্মে লিপ্ত হতেন না।”
—-[ড. বিলাল ফিলিপ্স] - “অসৎ লোকের ধন দৌলত পৃথীবিতে সৃষ্ট জীবের বিপদ আপদের কারণ হয়ে দাঁড়ায়।”
—- হযরত আলী (রঃ) - “যদি কেউ আপনার প্রভুর আনুগত্য পছন্দ না করে তবে আপনারও তাকে পছন্দ করার কোন যুক্তি নেই।”
—-[ড. বিলাল ফিলিপ্স] - “আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না।”
—- শেখ সাদী - “যদি শরীর প্রদর্শনই (বেপর্দাই) হয় আধুনিকতা, তাহলে পশুরাই সবচেয়ে বেশি আধুনিক!”
—-[ডা: জাকির নায়িক] - “দারিদ্র্যের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করো। কেননা ইহার অভিশাপ মানুষকে কাফেরে পরিনত করে।”
—- আল হাদিস - “যে নিজে সতর্কতা অবলম্বন করে না, দেহরক্ষী তাকে বাঁচাতে পারে না।”
—- হযরত আলী (রাঃ) - “ঝগড়া চরমে পৌঁছার আগেই ক্ষান্ত হও।”
— হযরত সুলাইমান (আ:) - “সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ।”
—- হযরত আলী (রাঃ) - “কখনো কখনো আল্লাহ তা’আলা আমাদের ভোগান্তিতে ফেলেন শুধু এজন্যই যে আমরা যেন তাকে স্মরণ করি।”
—-[ড. বিলাল ফিলিপ্স] - “ঈমান না এনে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবেনা।”
—- আল হাদিস - “নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য।”
— হযরত আলী (রাঃ) - “ধনসম্পদ হচ্ছে কলহের কারণ, দুর্যোগের মাধ্যমে কষ্টের উপলক্ষে এবং বিপদ আপদের বাহন।”
—- হযরত আলী (রাঃ) - “যে ব্যক্তি ক্ষতিকারক সিগারেট খাওয়ার অভ্যাস ছেড়ে দেওয়ার খালেস নিয়ত করে, রমাদান তাঁর জন্য অনেক বড় একটা সুযোগ।”
— মুহাম্মদ ইবনে উসাইমিন, ১৯/১৮৩ - “অযাচিত দানই দান, চাহিলে অনেক সময় চক্ষুলজ্জায় লোকে দান করে, কিন্তু তা দান নহে।” – হযরত আলী (রাঃ)
- “হীনব্যক্তির সম্মান করা ও সম্মানীয় ব্যক্তির অপমান করা একই প্রকার দোষের।”
—- হযরত আলী (রাঃ) - “যা তুমি নিজে করো না বা করতে পারো না তা অন্যকে উপদেশ দিও না।”
— হযরত আলী (রাঃ) - “রাসূলুল্লাহ সা; বলেছেনঃ যে ব্যক্তি জ্ঞাতসারে তাঁর প্রতিবেশীকে ক্ষুধার্ত রেখে তৃপ্তিভরে খেয়ে রাত যাপন করে, সে আমার প্রতি ঈমান আনেনি।”
— তাবরানি-৭৫১ - “আল্লাহ তা’আলার ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।”
— আল হাদিস - “রমজান জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ঢাল।”
—- আল হাদিস - “স্ত্রীলোকদের ব্যাপারে তোমরা কল্যাণের উপদেশ গ্রহণ কর। কেননা তাদেরকে তৈরীই করা হয়েছে পাঁজরের হাড় থেকে, আর পাজরের যা সবচেয়ে বক্র তা উপরের অংশে থাকে। তুমি যদি তা সোজা করতে যাও তবে তা ভেঙ্গে যাবে। আর যদি এমনি ছেড়ে দাও তবে তা চিরদিন বক্রই থেকে যাবে। অতএব, তাদের ব্যাপারে কল্যাণের অসিয়ত গ্রহণ কর।”
—- আল হাদিস - “আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না।”
— শেখ সাদী (রঃ) - “ছোট ছোট গুনাহকে কখনো হালকা মনে করো না, কেননা সামান্য স্ফুলিঙ্গ থেকেই বড় অগ্লিকান্ডের সূত্রপাত হয়।”
— ইবনুল কাইয়্যিম রহঃ - “পাঁচটি ঘটনার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যবান মনে করবেঃ তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তোমার যৌবনকে, ব্যাধির পূর্বে স্বাস্থ্যকে , দরিদ্রতার পূর্বে স্বচ্ছতাকে , কর্মব্যস্ততার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পূর্বে জীবনকে।”
— আল-হাদিস - “পাচটি ঘটনার পূর্বে পাচটি জিনিসকে মূল্যবান মনে করবেঃ তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তোমার যৌবনকে, ব্যাধির পূর্বে স্বাস্থ্যকে, দরিদ্রতার পূবে সচ্ছলতাকে, কর্মব্যস্ততার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পুর্বে জীবনকে।”
—- আল হাদিস - “জুলুম ও অত্যাচারী লোক কিয়ামতের দিন অন্ধ হইয়া উঠিবে।”
—- আল হাদিস - “রাসূলুল্লাহ সাঃ বলেছেন, আমি পুরুষের জন্য নারীর চেয়ে বড় কোন ফিতনা রেখে যাচ্ছি না।”
— বুখারী, ৫০৯৬ - “উহাই শ্রেষ্ঠ দান যাহা হৃদয় হইতে উৎসারিত হয় এবং রসনা হতে ক্ষরিত হয়ে ব্যথিত এর ব্যাথা দূর করে।”
— আল হাদিস - “মানুষের ভিতরে এমন একটি অংশ আছে ওই অংশটি যদি পরিশুদ্ধ হয় তাহলে মানবদেহের পুরো অংশ পরিশুদ্ধ হয়। কিন্তু যদি ওই অংশটি নষ্ট হয়ে যায়, তাহলে মানবদেহের পুরো অংশ নষ্ট হয়ে যায়। সেই অংশটি হলো ”আত্মা।”
—- আল হাদিস - “ধৈর্য এমন একটি গাছ, যার সারা গায়ে কাটা কিন্তু ফল অত্যন্ত মজাদার।”
—- আল হাদিস - “কেউ আপনার থেকে দূরে চলে যাওয়াতে অধিক চিন্তিত হবেন না। কারণ তা আল্লাহরই পরিকল্পনা ছিল।”
– [ড. বিলাল ফিলিপ্স] - “আমার ভয় হয় খ্যাতির কারণে শেষ পর্যন্ত আল্লাহর কাছে আমাদের কোনো ভালো আমলই থাকবে না।”
— আইয়্যুব আস সাখতিয়ানি রাহিমাহুল্লাহ - “নিজেই প্রতিশোধ নিও না, আল্লাহর জন্যঅপেক্ষা কর। তাহলে তিনি তোমাকে রক্ষা করবেন।”
— হযরত সুলাইমান (আঃ) - “নিচ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য।”
—- হযরত আলী (রা) - “আপনি যদি ইসলামকে চর্চা না করেন, দয়াকরে ইসলাম সম্পর্কে কিছু বলতে আসবেন না!”
—-ডা: জাকির নায়িক] - “সেক্যুলাররা যৌনতাকে প্রমোট করে, আর ইসলাম কন্ট্রোল করতে বলে। উভয়টার ফল ও পরিণতি সবার সামনে পরিস্কার।” — [শাইখ আহমাদুল্লাহ]
- “রোজার মাধ্যমে আচার-আচরণ ও চরিত্র সুন্দর হয়।”
—- আল হাদিস - “পাচটি ঘটনার পূর্বে পাচটি জিনিসকে মূল্যবান মনে করবেঃ তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তোমার যৌবনকে, ব্যাধির পূর্বে স্বাস্থ্যকে, দরিদ্রতার পূবে সচ্ছলতাকে, কর্মব্যস্ততার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পুর্বে জীবনকে।”
—- আল হাদিস - “সত্যিকার বন্ধুরাই জান্নাতে (একে অপরের) প্রতিবেশী হতে চায়।”
– [ড. বিলাল ফিলিপ্স] - “শিক্ষা অর্জনে সূদুর চীন দেশে যেতে হলে যাও।”
—- আল হাদিস - “তোমরা দ্বীনের দাওয়াত সহজ করো, কঠিন করো না। সুসংবাদ দাও, বিতশ্রদ্ধ করো না।”
—- আল হাদিস - “নারী-পুরুষের জৈবিক ভালোবাসাকে প্রমোট করতে হয় না। এটা এমনিতেই (সৃষ্টিগতভাবে) প্রমোটেড। এটাকে বরং কন্ট্রোল করতে হয়।”
—- [ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) - “আসক্তের মতো ভালবাসবেন না, ধ্বংসাত্মকভাবে কাউকে ঘৃণা করবেন না।”
—-[উমার ইবনুল খাত্তাব ( রাঃ)] - “নিশ্চই আল্লাহ তা’আলা সকল ব্যথিত ও চিন্তিত অন্তরকে ভালোবাসেন।”
— শু’আবুল ঈমান-৮৬৬ - “যখন তোমারা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফিরদাউস চাইবে।”
— মুসনাদে আহমাদে - “রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়।”
—- আল হাদিস - “যে স্থানে থাকা আল্লাহ নিষিদ্ধ করেছেন সেখানে আপনার উপস্থিতি এবং যেখানে থাকতে আল্লাহ আদেশ করেছেন সেখানে আপনার অনুপস্থিতির ব্যাপারে সাবধান হোন।”
—–[আবু হাজিম (আল-হিলইয়াহ, ৩/২৩৪)] - “সর্বশক্তিমান কখনোই ঐ ব্যক্তির ভুল প্রকাশ করবেন না যে মানুষের সম্পর্কে খারাপ কথা বলা থেকে বিরত থাকে। তাই অন্যের পাপ প্রকাশ করা বন্ধ করুন।”
—-[শাইখ মুফতি ইসমাইল মেঙ্ক] - “রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে বেশী ঘ্রানযুক্ত।”
—- আল হাদিস - “যে রব (আল্লাহ্) গতকাল আপনার জন্য যথেষ্ট ছিলেন, তিনি আগামীকালও আপনার জন্য যথেষ্ট হবেন।”
— শাইখ আলী জাবের আল ফীকি হাফিযাহুল্লাহ - “সন্তান তাঁর নামে পরিচিত হবে যার শয্যায় সে ভূমিষ্ঠ হয়েছে।”
—- আল হাদিস - “তাওহীদ হলো সমস্ত দোয়া, সমস্ত কান্নাকাটি, সাহায্য চেয়ে সমস্ত আবেদন, সমস্ত আশা এবং সকল কল্যাণের আগমন ও সকল ক্ষতি নিবারণের জন্য প্রার্থনা অন্য কেউ নয় বরং কেবলই আল্লাহর উদ্দেশ্যে হতে হবে।”
—– [ইমাম মুহাম্মাদ আলী আশ-শাওকানী (আল দূর আল-নাদিদ)] - “দুনিয়া অর্জন নয়, দুনিয়া বিমুখীতাতেই রয়েছে দেহ ও মনের প্রশান্তি।”
—- [উমার ইবনুল খাত্তাব (রা)] - “সত্য লোকের নিকট অপ্রিয় হইলেও তাহা প্রচার কর।”
—- আল হাদিস - “দুনিয়াতে পরিচিত হওয়াই প্রকৃত খ্যাতি নয়। আসল খ্যাতি হলো আসমানে পরিচিতি পাওয়া।”
— বইঃ নবীজির সাথে - “রমজান আল্লাহর ইবাদতের এক অভূতপূর্ব ট্রেনিং স্বরুপ।”—- আল হাদিস