ইসলামিক কুইজ প্রতিযোগিতা (পর্ব-৪)

আলহামদুলিল্লাহ, এবারও আপনাদের জন্য আমাদের এর পক্ষ হতে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু ইসলামি কুইজ প্রশ্নোত্তর -

০১/ পুরুষদের মধ্যে প্রথম কোন সাহাবী (রা) ইসলাম গ্রহণ করেছেন?

উ: আবু বকর (রা:)।




০২/ সর্বপ্রথম কে জান্নাতে প্রবেশ করবে?

উ: মুহাম্মদ (সা)।




০৩/ ফরয সালাতের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত কোনটি?

উ: রাতের (তাহাজ্জুদ) সালাত।




০৪/ 'আর-রাহিকুল মাখতুম' বইটি কোন বিষয়ে লিখা?

উ: রাসূল (সা) এর জীবনী বিষয়ে লিখা।




০৫/ 'আর-রাহীকুল মাখতুম' অর্থ কি?

উ: মোহরাঙ্কিত জান্নাতি সুধা।




০৬/ রাসূল (সা) এর কোন স্ত্রীকে আল্লাহ তা'আলা সালাম পাঠিয়েছেন?

উ: খাদিজা (রা) কে।




০৭/ রাসূল (সা)-কে সালাত শিক্ষা দিয়েছেন কে?

উ: জিবরাঈল (আ)।




০৮/ গোপনে ইসলাম প্রচার চলাকালে মুসলিমরা কোথায় মিলিত হতো ?

উ: 'দারুল আরকাম' নামক স্থানে।




০৯/ কুরআনে ‘মুহাম্মদ’ শব্দটি সর্বমোট কতবার এসেছে?

উ: চারবার (৪)।




১০/ আব্দুল মুত্তালিবের ইন্তিকালের পর কে মুহাম্মাদ (সা)-এর দেখাশুনা করেন ?

উ: তাঁর চাচা আবু তালিব।




১১/ রাসূল (সা) এর কোন স্ত্রী থাকাকালীন তিনি আর বিয়ে করেন নাই?

উ: খাদিজা (রা)।




১২/ নবী (সা) এর ডাক নাম কি ছিলো ?

উ: আবুল কাসিম।




১৩/ খাদিজা (রা) গর্ভে মুহাম্মদ (সা) এর কতজন ছেলেমেয়ে জন্মলাভ করেছিলো?

উ: খাদিজা (রা) এর গর্ভে মুহাম্মাদ (সা) এর দু’জন ছেলে ও চারজন মেয়ে জন্মলাভ করেন।




১৪/ কৈশরে রাসূল (সা) কি কাজ করতেন?

উ: ছাগল চড়ানোর কাজ করতেন।




১৫/ রাসূলুল্লাহ (সা) এর কতোজন সন্তান ছিলেন?

উ: ৭ জন। [কাসেম, আবদুল্লাহ, যায়নাব, উম্মু কুলছুম, রুকাইয়া, ফাতেমা ও ইবরাহীম (রাঃ)]




১৬/ সর্বপ্রথম মুসলিমগণ কোথায় হিজরত করেন এবং কখন?

উত্তরঃ নবুওতের ৫ম বর্ষে সর্বপ্রথম মুসলমানগণ হাবশায় (বর্তমানে আফ্রিকার ইথিউপিয়া নামক দেশ) হিজরত করেন।




১৭/ ঈমানের শাখা কতোটি?

উ: সত্তর এর অধিক।




১৮/ বিদআত কাকে বলে?

উ: ইবাদাতের নামে নতুন কিছু সৃষ্টি করলে।




১৯/ রাসূল (সা:) কোন বাহনে করে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় পৌঁছেছিলেন?

উ: বোরাক।




২০/ কোন সাহাবী (রা:) কে জীবন্ত শহীদ বলা হতো?

উ: তালহা বিন উবায়দুল্লাহ্।




২১ রাসুলুল্লাহ সাঃ এর শেষ আমল কি ছিলো?

উ: মিসওয়াক।




২২/ রাসুলুল্লাহ সাঃ এর শেষ কথা কি ছিলো?

উ: সালাত।