“লা-ইলাহা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা-শরীকালাহু আহাদুন সামাদুন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ।”
অর্থ: আল্লাহ ব্যতীত আর কোন উপাস্য নেই। তিনি একক। তাঁর কোন অংশিদার নেই। তিনি এক, অমুখাপেক্ষী, সন্তান জন্ম দেননি, কারো থেকে জন্ম হননি, আর কেউ তাঁর সমকক্ষ নয়।ফজিলত : হজরত আব্দুল্লাহ বিন আউফা রাদি. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি একবার এই কালিমা পাঠ করবে, আল্লাহ তা‘আলা তাকে বিশ লক্ষ নেকি দান করবেন । [মাজমাউয যাওয়ায়েদ : ১৬৮২৭]