জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়া দোয়া

সাধারণত আমরা কোনো মুসলিম চাই না যে আখিরাতে আমাদের বসবাস হোক জাহান্নামে। কিন্তু দুনিয়ার মায়ায় পড়ে আমরা নানা রকম ভুল ক্রটি করে থাকি। ঠিক তখন আমাদের উচিত সাথে সাথে আল্লাহর কাছ থেকে মাফ চাওয়া। এছাড়াও আমরা সবাই চাই যে, জাহান্নামের বা দোজখের আগুন থেকে আমাদের রক্ষা করুক। তবে সে জন্য আল্লাহ তা’আলা পবিত্র কোরআনে সে সম্পর্কে দোয়া দিয়েছেন। যা পড়ার মাধ্যমে আল্লাহ তা’আলার রহমত আমাদের উপর বর্ষিত হয় এবং ইনশাল্লাহ আমলের উপর নির্ভর করে আমাদেরকে আল্লাহ তা’আলা জাহান্নামের আগুন থেকে রক্ষা দিবে। জাহান্নামের আগুন থেকে রক্ষা বা মক্তি পাওয়ার দোয়া হলো- ” اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ “ উচ্চারণ হলো: ” আল্লাহুম্মা আঝিরনি মিনান নার। “ অর্থ হলো: ” হে আল্লাহ! আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। “ উপরোক্ত ইসলামিক দোয়াটি Islamic bangle dua যদি আমরা বার বার কাজে কর্মে সবসময় বলি এবং আমল করি, তাহলে ইনশাল্লাহ আল্লাহ তা’আলা আমাদের কে আখিরাতে জাহান্নামের কঠিন আগুনের আজাব থেকে রেহাই দিবে।