ইসলামিক কুইজ প্রতিযোগিতা (পর্ব-২)

১/ দুনিয়াতে থাকতেই জান্নাতের সু-সংবাদ প্রাপ্ত সাহাবীর (রা) সংখ্যা কতো?
উ: ১০ (দশ)।


২/ কুরআনের এক তৃতীয়াংশ বলা হয় কোন সূরা কে?
উ: সূরা ইখলাস।


৩/ জান্নাতী নারীদের সর্দার কে হবেন?
উ: ফাতিমা (রা)


৪/ জাহান্নামে কাদের সংখ্যা বেশি হবে?
উ: নারীদের।



৫/ বর্তমান হিজরী সন কতো?
উ: ১৪৪০ হিজরি।


৬/ কোন মহিলা সাহাবী (রা:) কে আল্লাহ তা'আলা জিবরীল (আ:) মারফত সালাম পাঠিয়েছেন?
উ: খাদিজা (রা)।


৭/ কোন তিনটি সূরা শয়নকালে পড়া অধিক ফযিলতপূর্ণ?
উ: সূরা ইখলাস, ফালাক ও নাস।


৮/ মুসলিম ও অমুসলিমের মধ্যে পার্থক্যকারী ইবাদাত কোনটি?
উ: সালাত।


৯/ কোন সাহাবী (রা:) কে উম্মতের আমানতদার উপাধি দেয়া হয়েছিলো?
উ: আবু উবাইদা বিন জাররাহ্ (রা:)।


১০/ শিরক কাকে বলে?
উ: আল্লাহর সাথে কোন কিছু শরীক করাকে শিরক বলে।


১১/ রাসূল (সা) সপ্তাহের কোন কোন দিন নফল সিয়াম পালন করতেন?
উ: সোমবার ও বৃহস্পতিবার।


১২/ বিদআত কাকে বলে?
উ: ইবাদাতের নামে নতুন কিছু ইসলামে চালু করলে।


১৩/ দাজ্জালের কোন চোখ কানা হবে?
উ: ডান চোখ।


১৪/ অন্তরের মদ বলা হয় কোন জিনিসকে?
উ: গানকে।


১৫/ পুরুষদের মধ্যে প্রথম কোন সাহাবী (রা) ইসলাম গ্রহণ করেছেন?
উ: আবু বকর (রা:)।


১৬/ সর্বপ্রথম কে জান্নাতে প্রবেশ করবে?
উ: মুহাম্মদ (সা)।


১৭/ ফরয সালাতের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত কোনটি?
উ: রাতের (তাহাজ্জুদ) সালাত।


১৮/ জান্নাত ও জাহান্নামের সংখ্যা কতো?
উ: ৮ ও ৭ টি।


১৯/ গোলাম আহমাদ কাদিয়ানী কে ছিলেন?
উ: একজন মিথ্যা নবী দাবীদার।


২০/ কিয়ামতের পূর্বে ক’জন মিথ্যা নবী দাবী করবে?
উ: ৩০ জন।


২১/ তাফসীর ইবনে কাছীর গ্রন্থটির লেখক কে?
উ: ইসমাইল ইবনে কাছীর।


২২/ বিচারদিবসে কয় শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে স্থান পাবে?
উ: ৭ শ্রেণী।


২৩/ কোন পাপকর্মটি আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করার সমতুল্য?
উ: সুদ।


২৪/ কোন পাপকর্মটির চেয়ে মাথায় পেরেক ঠুকে দেয়াটাও ভালো?
উ: কোন বেগানা নারীকে স্পর্শ করা।


২৫/ জান্নাতে কাদের সংখ্যা বেশি হবে?
উ: গরীবদের।