সূরা মাউন

بسم الله الرحمن الرحيم أرءيت الذي يكذب بالدين . ذلك الذي يد اليتيم. ولايك على طعام المشکی - فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون - الذين هم يا عون ويمنعون الماعون۔

উচ্চারণ: আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ফাযালিখাল্লাযী ইয়াদুউউ ইয়াতীম, ওয়ালা ইয়াহুদু আ’লা ত্বোআ'মি মিল্কীন, ফাওয়াইলুল্লিল মুসাল্লীন। আল্লাযীনা হুম আনসালাতিহিম সাহন। আল্লাযীনা হুম ইউরা উনা ওয়াইয়ামনাউ'নাল মাউন।

অর্থ: হে মুহাম্মদ ! আপনি কি সে ব্যক্তিকে দেখছেন যে কেয়ামতকে মিথ্যা জ্ঞান করে ? অনন্তর সে ব্যক্তি যে অনাথকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় এবং দরিদ্রকে অন্ন প্রদান করতে উৎসাহ দান করে না ; অনন্তর সেই নামাযীদের জন্য আক্ষেপের জাহান্নাম (ওয়ায়ল দোযখ), যারা নিজেদের নামায সম্পর্কে উদাসীন, যারা নামাযের প্রদর্শনী করে এবং (প্রতিবেশীদিগকে) নিত্যব্যবহার্য দ্রব্যাদি দিয়ে সাহায্য করে না।