সূরা তীন
উচ্চারণ: ওয়াত্তীনি ওয়াইতুন, ওয়া তুরি সিনীনা ওয়া হাযা বালাদিল আমীন। লাকা খালানাল ইনসানা ফী আহসানি তাকবীম। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলীন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলু সসােয়ালিহাতি ফালাহুম আজরুন গাইরু মামনুন। ফামা ইউকাযযিবুকা বাদুবিদ্দীন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমীন।
অর্থ: শপথ তীন ও যয়তুনের এবং শপথ সিনীনের এবং শপথ এই নিরাপদ নগরীর । আমি সৃষ্টি করিয়াছি মানুষকে সুন্দরতম অবয়বে। অতঃপর আমি তাহাকে হীনতাগ্রস্থদের হীনতমে পরিণত করিয়াছি। কিন্তু তাহাদেরকে নয় যারা বিশ্বাসী ও সৎকর্মপরায়ণ। তাদের জন্য আছে নিরবচ্ছিন্ন পুরস্কার। সুতরাং এর পর কিসে তােমাকে কেয়ামতে অবিশ্বাস করে ? আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক।
Category