বিতর নামাজ পড়ার নিয়ম

আমরা সবাই জানি এশার নামাজে সর্বশেষে ওয়াজীব তিন রাকাত বেতের নামাজ পড়তে হয়। এই নামাজ টিতে একটি বিশেষ দোয়া রয়েছে যাকে দোয়া কুনুত বলা হয়। এই দোয়াটি এই তিন রাকাত নামাজের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ দোআ। চলুন জেনে নেই তিন রাকাত বিতর নামাজ পড়ার নিয়ম-


প্রথম রাকাতঃ ৩ রাকাত বিতর নামাজ পড়ার নিয়ম
সর্বপ্রথম পাক পবিত্র অবস্থায় এবং পাক-পবিত্র জায়গায় দাঁড়িয়ে তিন রাকাত বিতরের নামাজ পড়ার নিয়ত মনে মনে করতে হবে। আবশ্যক নয় মুখে উচ্চারণ করে নিয়ত পড়া।


এরপরে তাকবীরে তাহরীমা বাধার জন্য আল্লাহু আকবার বলে হাত কান বরাবর উঠিয়ে ছেলেরা পেটের উপর এবং মেয়েরা বুকের উপর হাত বাঁধবে।


এরপর ছানা পড়তে হবে। সানা হল-

O سُبْحَانَكَ اَللَّهُمَّ وَ بِحَمْدِكَ وَ تَبَارَكَ اسْمُكَ وَ تَعَالِىْ جَدُّكَ وَ لَا اِلَهَ غَيْرُكَ

বাংলা উচ্চারণ : "সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া তাবারাকাসমুকা, ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা।" (তিরমিজি, আবু দাউদ মিশকাত)

বাংলা অর্থ : "হে আল্লাহ্! আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি। তুমি প্রশংসাময়, তোমার নাম বরকতময়, তোমার মর্যাদা অতি উচ্চে, আর তুমি ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই।"


থানা শেষ করে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা এবং তার সাথে অন্য যেকোনো একটি সূরা মিলিয়ে পড়তে হবে। এটা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে।


রুকুতে যেয়ে নিম্নোক্ত তাসবিহ টি সর্বনিম্ন তিন বার পড়তে হবে-

O سُبْحَانَ رَبِّيَ الْعَظِيْمِ

বাংলা উচ্চারণ : "সুবহা-না রব্বিয়াল আ`যিম।" (তিরমিজি, আবু দাউদ)

বাংলা অর্থ : “আমার প্রভু পবিত্র ও মহামহিম।



এরপর সোজা হয়ে দাঁড়িয়ে জোরে তাকবীর দিয়ে বলতে হবে "সামি আল্লাহ হুলিমান হামিদা" এবং সাথে সাথেই নিম্নস্বরে বলতে হবে " রাব্বানা ওয়া লাকাল হামদ"। এরপর সরাসরি সেজদায় চলে যেতে হবে।


সিজদায় যে নিম্নোক্ত তাজবীর সর্বনিম্ন তিনবার বলতে হবে-

O سُبْحَانَ رَبِّيَ الأَعْلَى

বাংলা উচ্চারণ : সুবহা-না রব্বিয়াল আ‘লা।

বাংলা অর্থ : “আমার রব্বের পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি, যিনি সবার উপরে।”

সিজদার সংখ্যা মোট দুই টি। দুই সিজদার মাঝখানে বসে স্বল্প সময়ে নিম্নোক্ত দোয়াটি পড়তে হয়-

O اَللّهُمَّ اغْفِرْلِيْ وَارْحَمْنِي وَاهْدِنِيْ وَعَافِنِيْ وَارْزُقْنِيْ

বাংলা উচ্চারণ : "আল্লাহুম্মাগফিরলি, ওয়ারহামনি, ওয়াহদিনি, ওয়া আফিনি, ওয়ারযুকনি।" (মুসলিম, মিশকাত)

বাংলা অর্থ : "হে আল্লাহ আপনি আমাকে মাফ করুন, আমাকে রহম করুন, আমাকে হেদায়েত দান করুন, আমাকে শান্তি দান করুন এবং আমাকে রিজিক দান করুন।"


দ্বিতীয় রাকাতঃ ৩ রাকাত বিতর নামাজ পড়ার নিয়ম


সিজদা শেষ করে আপনাকে সরাসরি দাঁড়িয়ে যেতে হবে এবং পুনরায় বিসমিল্লাহ- র সহিত সূরা ফাতিহা এবং অপর একটি সূরা পাঠ করে পুনরায় রুকু সিজদা করে বসতে হবে। এবং সরাসরি তাশাহুদ পাঠ করতে হবে।



তাশাহুদ টি হলো-

اَلتَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِيْنَ، أَشْهَدُ أَن لَّاإِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ O وَرَسُولُهُ

বাংলা উচ্চারণ : "আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস্‌ সালাওয়াতু, ওয়াত্‌ তাইয়িবাতু। আস্‌সালামু ‘আলাইকা আইয়্যুহান নাবীয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্‌সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস্‌ সালিহীন। আশহাদু আল-লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশ্‌হাদু আননা মুহাম্মাদান আদুহু ওয়া রাসুলুহু।"

বাংলা অর্থঃ "কি মৌখিক,কি দৈহিক,কি আর্থিক সকল ইবাদাত এক মাত্র আল্লাহ’র জন্য/সমস্ত সম্মানজনক সম্বোধন আল্লাহর জন্যে।সমস্ত শান্তি কল্যাণ ও পবিত্রার মালিক আল্লাহ। হে নবী, আপনার উপর আল্লাহ’র শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক)আসসালামু আলায়না ওয়া আলা ইবাদিল্লাহিস সোয়ালেহিন(আমাদের উপর এবং সৎকর্মশীল বান্দাদের উপর আল্লাহ’র শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতিত অন্য কোন ইলাহ নেই,আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ(সাঃ) আল্লাহ’র বান্দা ও রাসুল।"



এটি শেষ করে পুনরায় দাঁড়িয়ে যেতে হবে এবং এখান থেকে তৃতীয় রাকাতের শুরু।


তৃতীয় রাকাতঃ ৩ রাকাত বিতর নামাজ পড়ার নিয়ম


তৃতীয় রাকাতের সর্বপ্রথম বিসমিল্লাহ -র সহিত সূরা ফাতিহা এবং পুনরায় অন্য একটি সূরা মিলিয়ে পড়তে হবে এবং আর আকবার তাকবীর ধ্বনি দিয়ে হাত বাধতে হবে। এই অবস্থায় আপনি দোয়া দোয়া কুনূত পড়বেন।


দোয়া কুনুত টি হলঃ



اَللَّهُمَّ اِنَّا نَسْتَعِيْنُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِىْ عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَلاَ نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّفْجُرُكَ-اَللَّهُمَّ اِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّىْ وَنَسْجُدُ وَاِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ وَنَرْجُوْ رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ اِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ


বাংলা উচ্চারণঃ "আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, ওয়া নাস্তাগফিরুকা, ওয়া নু'মিনু বিকা, ওয়া নাতাওয়াক্কালু 'আলাইকা, ওয়া নুছনী 'আলাইকাল খাইর, ওয়া নাশকুরুকা, ওয়ালা নাকফুরুকা, ওয়া নাখলাউ, ওয়া নাতরুকু মাঁই ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকানুসল্লী, ওয়া নাসজুদু, ওয়া ইলাইকা নাস'আ, ওয়া নাহফিদু, ওয়া নারজু রাহমাতাকা, ওয়া নাখশা আযাবাকা, ইন্না আযাবাকা বিল কুফ্ফারি মুলহিক্ক।"



বাংলা অর্থঃ "হে আল্লাহ আমরা তোমারই সাহায্য চাই, তোমারই নিকট ক্ষমা চাই, তোমারই প্রতি ঈমান রাখি, তোমারই ওপর ভরসা করি এবং সকল, মঙ্গল তোমারই দিকে ন্যস্ত করি। আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি অকৃতজ্ঞ হই না, এবং যারা তোমার অবাধ্য হয় তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে তাদেরকে পরিত্যাগ করি। হে আল্লাহ আমরা তোমারই দাসত্ব করি তোমারই জন্য নামায পড়ি এবং তোমাকেই সিজদাহ করি, আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি। আমরা তোমারই রহমত, আশা করি এবং তোমার আযাবকে ভয় করি আর তোমার আযাবতো কাফেরদের জন্যই র্নিধারিত।"



দোয়াটি শেষ করে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। এরপর সিজদা এবং এই রাকাতে বসে পরপর তাশাহুদ, দরুদ শরীফ এবং দোয়া মাসুরা পড়ে সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ করতে হবে।