ঋণ ও দুশ্চিন্তা থেকে মুক্তির আমল

 “আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মী, ওয়াল হুযনি, ওয়া আউযুবিকা মিনাল আজযি, ওয়াল কাছালি, ওয়া আউযুবিকা মিনাল বুখলি, ওয়াল জুবনি, ওয়া আউযুবিকা মিন গালাবাতিদ দাইনি, ওয়া ক্বাহরির রিজাল।”

অর্থ: হে আল্লাহ! আমি তোমার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও পেরেশানি থেকে, আরও আশ্রয় নিচ্ছি অক্ষমতা ও অলসতা থেকে, আরও আশ্রয় নিচ্ছি কৃপণতা ও কাপুরুষতা থেকে আরো আশ্রয় নিচ্ছি ঋণের প্রবলতা ও মানুষের চাপপ্রয়োগ থেকে।
ফজিলত : যে ব্যক্তি উক্ত দোয়াটি সকাল-সন্ধ্যা পাঠ করবে আল্লাহপাক তার সমস্ত ঋণ ও দুশ্চিন্তা দূর করে দিবেন। [সুনানে আবূদাউদ : ১৫৫৫]