সুরা আল কারিআহ্
উচ্চারণ: আল-কারিআতু, মাল-কারিআহ্। ওয়ামা আরাকা মাল- কৃারিআহ্। ইয়াওমা-ইয়াকূনুন্নাসু কালফারাশি মাসূস। ওয়া-তাকূনুল জিবালু কালইহনি মানফ্শ। ফাআম্মা মান সাকুলাত্ মাওয়াযীনুহু ফাহুয়া ফী ঈশাতির রাদ্বিয়াহ্। ওয়া আম্মা মান্ খাফাত্ মাওয়াযীনুহু, ফাউন্মুহু হাবিয়াহ্। ওয়ামা আরাকা মাহিয়াহ। নারুন হামিয়াহ।
অর্থ: মহাপ্রলয়, মহাপ্রলয় কি ? মহাপ্রলয় সম্বন্ধে তুমি কি জান ? সেইদিন মানুষ হইবে বিক্ষিপ্ত পঙ্গপালের মত এবং পর্বতসমূহ হইবে ধুনিত রঙ্গিন পশমের মত, তখন যার পাল্লা ভারী হইবে সে লাভ করিবে সন্তোষজনক জীবন। কিন্তু যার পাল্লা হালকা হইবে তাহার স্থান হইবে ‘হাবিয়া'। হাবিয়া কি তা তুমি জান ? তা জ্বলন্ত অগ্নি।
Category