“হাসবীয়াল্লাহু লা-ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়াহুয়া রব্বুল আরশিল আজীম।” [সুরা তাওবা : ১২৯]
অর্থ: আমার জন্য আল্লাহ যথেষ্ট, যিনি ব্যতীত আর কোন উপাস্য নেই। আমি তাঁর ওপর ভরসা করলাম। আর তিনিই মহান আরশের অধিপতি।ফজিলত: যে ব্যক্তি সকাল-সন্ধ্যা এ আয়াতটি সাতবার পাঠ করবে তাকে সকল পেরেশানী থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তা‘আলা যথেষ্ট হবেন। [সুনানে আবূ দাঊদ : ৫০৮১]