মাখলুকের অনিষ্ট থেকে হেফাজতের দোয়া

 “আউযু বিকালিমা-তিল্লাহিত তা-ম্মা-তি মিন শাররি মা খালাক্ব।”

অর্থ: আমি আল্লাহর পূর্ণাঙ্গ কালিমাসমূহের দ্বারা যাবতীয় সৃষ্টির অনিষ্টতা থেকে আশ্রয় চাচ্ছি।
ফজিলত: যে ব্যক্তি সকাল-বিকাল উক্ত দোয়া তিনবার পাঠ করবে সে সকল কষ্টদায়ক প্রাণী থেকে হেফাজতে থাকবে। যদি বিষাক্ত কিছু তাকে দংশন করে তবুও তার কোন ক্ষতি হবে না। [সহিহ মুসলিম : ২৭০৯]