ফিতরা কত টাকা
গত বছর অর্থাৎ ২০২২ সালে জনপ্রতি ফিতরার সর্বনিম্ন ও সর্বোচ্চ যথাক্রমে ৭৫ ও ২৩১০ টাকা ছিল। নিসাব পরিমাণ ধন সম্পদের মালিক হলে মুসলমান নারী-পুরুষ উভয়ের সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হয়। ঈদের নামাজের পূর্বেই ফিতরা আদায় করতে হবে। প্রোবাংলার এ লেখাটি পড়লে আরো আপনি জানতে পারবেন- ফিতরা কেন দিবেন / ফিতরা কি / সদকাতুল ফিতরা কি?
এবারও সর্বসম্মতিক্রমে ইসলামী শরীয়াহ মতে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক উন্নতমানের আটা, খেজুর, কিসমিস, পনির ও যব সহ যে কোন একটি দিয়ে ফিতরা দেয়া যাবে। নিম্নে ছক আকারে বিস্তারিত আলোচনা করা হলো। ছক পড়ে আপনি জানতে পারবেন- ফিতরা কত টাকা, Fitra koto taka, Fitra কত, ফিতরা দেওয়ার নিয়ম, ফিতরার রেট, ফিতরার পরিমাণ কত ও ফিতরা দিতে হয় কিসের ভিত্তিতে।
ফিতরার পরিমাণ কত
| পণ্যের নাম | পরিমাণ | ফিতরার মূল্য |
| গম ও আটা | আধা সা- ১ কেজি ৬৫০ গ্রাম | ১১৫ টাকা |
| যব | এক সা- ৩ কেজি ৩০০ গ্রাম | ৩৯৬ টাকা |
| কিসমিস | এক সা- ৩ কেজি ৩০০ গ্রাম | ১,৬৫০ টাকা |
| খেজুর | এক সা- ৩ কেজি ৩০০ গ্রাম | ১৯৮০ টাকা |
| পনির | এক সা- ৩ কেজি ৩০০ গ্রাম | ২৬৪০ টাকা |
এক সা পরিমাণ কত কেজি?
মাঝারি দেহের অধিকারী মানুষের হাতের চার আজলা অথবা চার খাবলায় এক ‘সা’ হয়। যার অর্থ দাঁড়ায়- দুই হাতের কব্জি একত্র করে ০৪ খাবরিতে যতটুকু খাবার উঠে তাই এক ‘সা’। আরবিতে صاع ‘সা’ নির্ধারিত পরিমাপের একটি পাত্রকে বলা হয়, যার দ্বারা দানা জাতীয় শস্য মাপা হয়।
ভিন্ন ভিন্ন শস্য যদি এক-‘সা’ এক-‘সা’ মেপে কিলোগ্রামে ওজন করা হয়, তাহলে একেক শস্যের ক্ষেত্রে ওজন অন্য শস্যের ওজন থেকে কম/বেশী হবে।
এক স্বা‘ খাদ্যশস্য প্রদান করাই ফিতরার ক্ষেত্রে ওয়াজিব। যে স্বা‘ বা পাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যবহার করেছেন সে স্বা অনুযায়ী। সাধারণত দুই হাতের পরিপূর্ণ চার মুষ্ঠি সমপরিমাণ খাদ্যশস্য এক স্বা‘কে পূর্ণ করে। মেট্রিক পদ্ধতিতে ওজন করলে এর পরিমাণ প্রায় ৩ (তিন) কিলোগ্রাম।
ফিতরা কত টাকা – ফিতরার পরিমাণ কত? লেখাটি পড়ে আশা করি বুঝতে পেরেছেন। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী ছক থেকে (গম ও আটা/যব/কিসমিস/খেজুর/পনির) যে কোন একটি ছকে উল্লেখিত ফিতরার রেট বা পরিমাণ ও মূল্য পরিশোধ করে ফিতরা অদায় করুন।