সেরা ইসলামিক উক্তি ও বাণী

  1. “পুণ্য অর্জন অপেক্ষা পাপ বর্জন করা শ্রেষ্ঠতর।”
    — হযরত আলী (রাঃ)
  2. “যে নিজের মর্যাদা বোঝে না অন্যেও তার মর্যাদা দেয় না।”
    — হযরত আলী (রাঃ)
  3. “সৎ লোক সবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নিপাত যায়।”
    — হযরত সুলাইমান (আঃ)
  4. “অভ্যাসকে জয় করাই পরম বিজয়।”
    — হযরত আলী (রাঃ)
  5. “অতৃপ্ত এই পৃথিবীতে আজ যত আয়োজন, অর্ধেক তাঁর মিথ্যে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন।”
    — আবুল হাসানাত কাসিম
  6. “আমি যাকে তাঁর প্রাপ্য সম্মানের চেয়ে যতটুকু অতিরিক্ত সম্মান দিয়েছি, সে আমার ঠিক ততটুকু ক্ষতি করেছে।”
    — ইমাম শাফিয়ি রাহিঃ
  7. “আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।”
    —হযরত মোহাম্মদ (সঃ)
  8. “অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মতো ভাবে। ”
    — হযরত আলী (রাঃ)
  9. “বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়া আর কারো সঙ্গ কামনা করো না।”
    —- হযরত আলী (রাঃ)
  10. “ সালাত জান্নাতের চাবি। ”
    — আল হাদিস
  11. “গুনাহের সাগর আমাকে নিমজ্জিত করে নিয়েছে। ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। তবুও আমি আল্লাহর রহমতের আশাবাদী।”
    — বইঃ আল্লাহর প্রতি সুধারনা
  12. “সত্য লোকের নিকট অপ্রিয় হলেও তা প্রচার করো।”
    — আল হাদিস
  13. “সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ।”
    — হযরত আলী (রাঃ)
  14. “রাসূলুল্লাহ সাঃ বলেছেনঃ তোমরা (অযাচিত) পার্থিব সম্পদ প্রহন করো না। কেননা, এর দ্বারা তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে।”
    — তিরমিজি, হাদিস নং ২৩২৮
  15. “রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ।”
    —- আল হাদিস
  16. “আল্লাহর ভয় মানুষকে সকল ভয় হতে মুক্তি দেয়।”
    — ইবনে সিনা
  17. “আজ আপনি যে ছেলে/মেয়েটার সাথে হারাম সম্পর্কে লিপ্ত আছেন বিচারদিবসে সে-ই আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে।”
    —ড. বিলাল ফিলিপ্স
  18. “আমাদের জীবনে করা বড় ভুল কখনও কখনও আমাদেরকে পরিবর্তন করে দেয় সবচেয়ে ভালো মানুষে।”
    —- [শাইখ মুফতি ইসমাইল মেঙ্ক]
  19. “অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মত ভাবে।”
    — হযরত আলী (রাঃ)
  20. “সে ব্যক্তি মুমিন নয়, যে নিজে তৃপ্তি সহকারে আহার করে অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে।”
    — হযরত মুহাম্মদ (সাঃ)
  21. “মানুষের সাথে তাদের বুদ্ধি পরিমাণ কথা বলো।”
    —- হযরত আলী (রাঃ)
  22. “কার্পণ্য ত্যাগ করো নতুবা তোমার আপনজনরা তোমার জন্য লজ্জিত হবে এবং অপরে তোমাকে ঘৃণা করবে।”
    —- হযরত আলী (রাঃ)
  23. “উহাই শ্রেষ্ঠ দান যাহা হৃদয় হইতে উৎসারিত হয় এবং রসনা হইতে ক্ষরিত হইয়া ব্যথিতের ব্যথা দূর করে।”
    —- আল হাদিস
  24. “পূর্ণ অর্জন অপেক্ষায়, পাপ বর্জন করা শ্রেষঠতর।”
    —- হজরত আলী (রাঃ)
  25. “সে কী পেলো যে আল্লাহকে হারালো ? সে কী হারালো যে আল্লাহকে পেলো?”
    —- [ইবনু আতা’আল্লাহ আল ইসকান্দারি (রাহিমাহুল্লাহ)]
  26. “বিদ্বানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র।”
    — আল হাদিসইসলামিক বাণী ও উক্তি
  27. “ যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা অন্যকে উপদেশ দিও না।”
    —- হযরত আলী (রাঃ)
  28. “ আল্লাহ তায়ালার ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।”
    —- আল হাদিস
  29. “ রমজান সামাজিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করে।”
    —- আল হাদিস
  30. “আল্লাহর প্রতি আপনার ভালোবাসা যতই বৃদ্ধি পেতে থাকবে, দুনিয়ার প্রতি আপনার ভালোবাসা ততোই কমতে থাকবে।”
    —[ড. বিলাল ফিলিপ্স]