আরবী ১২ মাসের নাম

পবিত্র এবং শান্তির ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলামের সকল নিয়ম-কানুন পালন এবং ইসলামের সম্পূর্ণ বিষয়াদি জেনে রাখাটাও জরুরী। তাই আজকে আমরা জানবো আরবি ১২ মাসের নামসহ বিস্তারিত আলোচনা।

আরবি মাসসমূহকে মূলত হিজরি সনে গণনা করা হয়। আরবদের হাতে উৎপত্তি এ আরবি মাসের বা হিজরি গণনার। ১৪৪০ সন পূর্ব থেকে হিজরি গণণা শুরু হয় । এর পূর্বে আরব/মধ্যপ্রাচ্য জনসাধারণ বিভিন্ন ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে সন, দিন মনে রাখতেন।

বিষয়টি সাহাবীগণের নজরে আসার পরবর্তীকালে ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত উমর (রা:) এর শাসন চলাকালে হযরত আলী (রা:) বেশ কয়েকজন সাহাবি মিলে শুরু করেন এই হিজরি সনের মাস কিংবা আরবী তারিখ/দিন গণনা।

এ নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে যেমন, হযরত মোহাম্মদ (সা:) এর জন্মসাল থেকে, রাসুল (সা:) এর উপর ওহী নাজিলের পর, রাসুল (সা:) এর মৃত্যুর পর থেকে মাস গণনা শুরু হয়েছে বলে প্রস্তাব করেন। কিন্তু দ্বিতীয় খলিফা প্রস্তাব করেছিলেন যে, হিযরতের ঘটনার পর থেকে গণনা করা হবে সাল। সকল সাহাবীরা মিলে এই প্রস্তাবকে স্বাগত জানান।

এরপর থেকে রাসুল (সা:) এর হিজরতের পর থেকে আরবি মাস শুরু করা হয়। আরবি প্রথম মাস হিসাবে মহরম মাসকে বিবেচিত করা হয়। হিজরী সনের অধীনে মোট ১২টি মাস রয়েছে। নিচে সকল আরবী মাস সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো।

আরবী ১২ মাসের নাম

মাসের নাম অর্থ
মহরমমর্যাদাপূর্ণ
সফরখালি কিংবা শূন্য
রবিউল আওয়ালবসন্তের শুরু
রবিউস সানিআখের বা শেষ
জমাদিউল আউয়ালজমে যাওয়া কিংবা স্থবির হয়ে যাওয়া
জমাদিউস সানিউখরা শেষ
রজবসম্মান করা
শাবানছেড়ে দেওয়া / বিচ্ছিন্ন হয়ে যাওয়া
রমজানজ্বালিয়ে দেওয়া
শাওয়ালতোলা / উঠানো
জিলকদবসে থাকা
জিলহজহজের মাস