সূরা দোহা

بسم الله الرحمن الرحيم والحي - ليل اذا سجى. ادع وما قلى. وكلا خير من الأولى ولسوف يعطيك ربك فترضى . اكم يجدك يتيما قاوی . ووجدك ضا هدى . ووجدك عائلا فائی ، فاما اليتيم فلانقر . واما الان فتنهار . واا بنعمة ربك فحدث .

উচ্চারণ: 
ওয়াদদোহা, ওয়াল্লাইলি ইযা সাজা । মা ওয়াদ্দাআকা রাব্বকা ওয়া মা ক্বালা । ওয়া লাআখিরাতু খাইরুল্লাকা মিনাল উলা । ওয়া লাসাওফা ইউ’ত্বীকা রাকা ফাতারদা। আলাম ইয়াজিদা ইয়াতীমান ফাআওয়া। ওয়া ওয়া জাদাকা দোআ-ল্লান ফাহাদা। ওয়া ওয়াজাদাকা আ-ইলান ফাআনা। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাহার । ওয়া আম্মাস সায়িলা ফালা তানহার, ওয়া আম্মা বিনি’মাতি রাব্বিকা ফাহাদ্দিস ।


অর্থ: 
শপথ পূর্বাহ্নের, শপথ রজনীর যখন তা হয় নিঝুম, তােমার প্রতিপালক তােমাকে পরিত্যাগ করেননি এবং তােমার প্রতি বিরূপও হননি। তােমার জন্য পরকালই ইহকাল হইতে বহু গুণে শ্রেয় । তােমার প্রতিপালক তােমাকে অনুগ্রহ করিবেন এবং তুমি সন্তুষ্ট হইবে ।

তিনি কি তােমাকে পিতৃহীন অবস্থায় পাননি ; অতঃপর তােমাকে আশ্রয় দান করিয়াছেন, তিনি তােমাকে পান পথহারা, অতঃপর পথ-নির্দেশ করেন। তিনি তােমাকে পান নিঃস্ব অবস্থায়, অতঃপর অভাবমুক্ত করেন। সুতরাং তুমি পিতৃহীনদের প্রতি রূঢ় হইও না এবং সাহায্যপ্রার্থীকে ধমক দিও না। তুমি তােমার প্রতিপালককে অনুগ্রহের কথা জানিয়ে দাও।