মহিলাদের নামাজের নিয়ম

পুরুষ এবং নারীর শারীরিক গঠনে বেশ কিছু পার্থক্য থাকায় নামাজ পড়ার ক্ষেত্রে তাদের মধ্যে বেশকিছু শরীয়ত সম্মত পার্থক্য রয়েছে। আপনাদের সুবিধার জন্য এসমস্ত পার্থক্য নিয়ে আলোচনা করব চলুন দেখে নিই মহিলাদের নামাজ কিভাবে পড়তে হয় এবং মহিলাদের নামাজ পড়ার নিয়ম কানুন যাবতীয় বিস্তারিত-

  • নামাজ পড়ার জন্য প্রথমে মহিলাদের সতর সম্পূর্ণরূপে ঢাকতে হবে। কোন অংশ বের না হয়ে থাকে। এরপর নামাজের প্রথম অংশ অর্থাৎ তাকবীরে তাহরীমা বাধার সময় তাদের হাত কতদূর উঠাতে হবে এবং সেই হাত কোথায় বাঁধবে এ সম্পর্কে নবীজির হাদিস এ বর্ণনা আছে- 

    "ওয়ায়েল ইবনে হুজুর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নিকট এলাম, তিনি আমাকে বললেন : হে ওয়ায়েল ইবনে হুজুর! যখন তুমি নামাজ পড়বে তখন তুমি তোমার হাত কান পর্যন্ত ওঠাবে আর মহিলারা তাদের হাত বুকের ওপর বাঁধবে।"

  • পরবর্তীতে রুকুর সময় মহিলাগণ অল্প পরিমাণ ঝুঁকবেন। পুরুষগণ তাদের অপেক্ষা অধিক বেশি ঝুঁকবেন।

  • সেজদারত অবস্থায় মহিলাদের সিজদা হবে অপেক্ষাকৃত ছোট অর্থাৎ সিজদা দেওয়ার সময় মহিলাদের শরীরের ভাজ বেশি হবে। এ সম্পর্কে একটি হাদীসে বর্ণিত আছে-

    প্রসিদ্ধ তাবেঈ ইয়াযীদ ইবনে আবী হাবীব বলেন, একবার নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নামাজরত দুই মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তাদেরকে (সংশোধনের উদ্দেশ্যে) বললেন, যখন সিজদা করবে তখন শরীর জমিনের সাথে মিশিয়ে দেবে। কেননা মহিলারা এ ক্ষেত্রে পুরুষদের মতো নয়।' (কিতাবুল মারাসীল ইমাম আবু দাউদ হা. নং ৮০)

    অপর একটি হাদীসে বর্ণিত আছে, হজরত মুজাহিদ ইবনে জাবর (রহ.) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জন্য মহিলাদের মতো ঊরুর সাথে পেট লাগিয়ে সিজদা করাকে অপছন্দ করতেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা : ১/৩০৩)

  • মহিলাগণ নামাজে বসার ক্ষেত্রে তাদের অবস্থান হবে একপাশে। এক্ষেত্রে ডান দিকে পা দিয়ে বসাকে ওলামা একরামগণ বেশি প্রাধান্য দেন। তবে ইসলামিক নিয়ম কারোর উপর জুলুম করে না। নামাজকে নিজের সুবিধার জন্য অনেক ছাড় দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে কারোর যদি ডান দিকে পা দিয়ে পড়তে সমস্যা হয় তবে সে চাইলে বাম দিকে পা দিয়ে বসতে পারে।

উপরোক্ত নিয়মগুলো পুরুষের নামাজের থেকে মহিলাদের নামাজের পার্থক্য নির্দেশ করে। এই নিয়ম মোতাবেক নামাজ আদায় করলে নামাজ পড়ার নিয়ম শুদ্ধ হবে।