ইসলাম ছিলো, আছে, থাকবে

ইসলাম মোমের দীপ শিখা নয়
ফুঁ দিলে যায় নিভে,
ইসলাম কভু খায়না হোঁচট
হাত বাড়িয়ে দিবে।

ইসলাম মাটির অথর্ব্য না
মিশবে মাটির সাথে,
ইসলাম খোদার দ্বীপ্ত নিশান
জ্বলবে আঁধার রাতে।

মানুষ তুমি তিন জীবনে
থাকতে নিজেই সুখে,
ধারণ করো তাহার জ্যোতি
আগলে রেখো বুকে।

আল্লাহ তায়া’লা যে দ্বীন দিছেন
নিজেই রক্ষাকারী,
সাধ্য তো নাই এই মানুষের
সে দায় নিতে পারি।

দ্বীনের বুকে আঘাত ব্যাঘাত
ঈমান যাচাই ক্ষেত্র,
তাহার প্রতি মায়ায় তোমার
ভিজল কী না নেত্র!

কাঁদল কি’না হৃদয় তোমার
তাঁহার মায়ায় পড়ে,
দায়টা তোমার মায়ার প্রমাণ
জীবনে যাও গড়ে।

ইসলাম ছিলো আছে ইসলাম
থাকবে চিরদিন,
কাফের প্রতি ঘৃণা ছুঁড়ে
শোধ করে যাও ঋণ।

-এস এম মঞ্জুর রহমান

—সমাপ্ত–