- “এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে।”
—- আইনস্টাইন। - “অন্যকে দাওয়াত দিতে গিয়ে নিজেকে ভুলে যাবেন না। কারণ পরিবর্তন নিজেকে দিয়েই শুরু করতে হয়।”
—- [ড. বিলাল ফিলিপ্স] - “যে ব্যক্তি জুমু’আহর দিনে সূরা কাহাফ পাঠ করবে, তাঁর ঈমানের নূর এক জুম’আহ হতে আরেক জুমু’আহ পর্যন্ত বিচ্ছুরিত হতে থাকবে।”
— সহীহ আত-তারগীব হা/৭৩৬ - “পৃথিবীর জীবনটা তিনটি দিনের– গতকালের দিনটিতে যা করা হয়েছে সেগুলো নিয়ে সেটি চলে গেছে; আগামীকালের দিনটিতে হয়ত আপনি না-ও পৌছতে পারেন; কিন্তু আজকের দিনটি আপনার জন্য সুতরাং যা করার আজই করে নিন।”
—-[ইমাম আল-হাসান আল-বাসরী (রহ)] - “ধনের যদি সদ্ব্যবহার করা হয়, তবে ইহা সুখের কারণ এবং সদুপায়ে ধনবৃদ্ধি করিতে সকলেই বৈধভাবে চেষ্টা করিতে পারে।”
—- আল হাদিস - “যে বিপদ-আপদ ও মুসিবত আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয়, তা সেই রাহমাতের চাইতে উত্তম যা আপনাকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে দেয়।”
—-[ ইমাম ইবনে তাইমিয়া (রাহিমাহুল্লাহ)] - “যে-ব্যক্তি বাক্যে কর্মে ও চিন্তায় সত্য নয়, সে প্রকৃত প্রস্তাবে সত্যনিষ্ঠ নহে।”
—- আল হাদিস - “বুদ্ধিমান ঐ ব্যক্তি, যে নিজের হিসাব গ্রহন করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। আর অক্ষম (নির্বোধ) ঐ ব্যক্তি, যে প্রবৃত্তির অনুসরন করে আর আল্লাহ তা’আলার কাছে অযৌক্তিক আশা করে।”
— জামে তিরমিযী ২/৭২ - “সত্যবাদীরা সুকর্মের পথ দেখায় আর সুকর্ম বেহেশতের পথ দেখায়।”
—- আল হাদিস - “রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়।” —- আল হাদিস
- “যখন অনেক উঁচু স্তরে পৌঁছে যাও তখন নিচের দিকে তাকাও যেন দেখতে পাও কারা তোমাকে এ পর্যায়ে পৌঁছতে সাহায্য করেছে। আর আকাশের দিকে তাকাও যেন আল্লাহ তোমার পদযুগল স্থির রাখেন। অর্থাৎ যেন আল্লাহ তোমার এ মর্যাদা ধরে রাখেন। অভ্যাসকে জয় করাই পরম বিজয়।”
—- হযরত আলী (রঃ) - “যদি আপনি রোগাক্রান্ত হন, তবে এই রোগ সেই সত্তার কাছ থেকেই এসেছে, যিনি আপনাকে ভালোবাসেন।”
— বইঃ বিপদ যখন নিয়ামত ২ - “এখনকার তরুণদের সমস্যা হলো, তারা যখনই নতুন কিছু শিখে তখনই মনে করে তারা সব জেনে ফেলেছে।”
—– [মুহাম্মাদ নাসিরুদ্দিন আল-আলবানি (রাহিমাহুল্লাহ)(সিলসিলাত-উল-হুদা ওয়ান-নূর, পৃ ৮৬১)] - “সে ব্যক্তি মুমিন নয় যে নিজে তৃপ্তি সহকারে আহার করে, অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে।”
—- আল হাদিস - “নিশ্চয়ই একজন লোকের কোন কাজ ছাড়া অযথা বসে থাকা দেখতে আমি ঘৃণা করি, যখন সে দুনিয়ার জীবনের জন্য কোন কাজ করছে না, এমনকি আখিরাতের জন্যও কিছু করছে না।”
—– [আবদুল্লাহ ইবনে মাস’উদ (রাদিয়াল্লাহু আনহু)] - “নিশ্চয়ই আল্লাহ তা’আলা তাঁকে নিরবে ডেকে যাওয়া বান্দাদের হতাশ করেন না।”
—-[ড. বিলাল ফিলিপ্স - “সবচেয়ে উপকারী একটি ঔষধ হলো (দোয়া করতে থাকা) লেগে থাকা।”
— আল জাওয়াবুল কাফী, ১১ - “নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর উপর ভরসা করুন। কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই ভালো জানেন।”
— [ড. বিলাল ফিলিপ্স] - “ধণী হওয়া ধনের উপর নির্ভর করে না, নির্ভর করে মনের তৃপ্তির উপর।”
—- আল হাদিস
সত্য নিয়ে ইসলামিক উক্তি
Category